নির্বাচনি দায়িত্ব পালনে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সিলেট প্রতিনিধি :: নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুহাম্মদ রহমত উল্লাহ।
প্রশিক্ষণে নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, নির্বাচনি আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য।