Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে গত ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


কলেজের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে এবং সমরেশ দাস রায়ের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালিক ও সুরজিৎ কুমার দেব। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুয়েজ খান, আকতার হোসেন, মিনহাজুল আবেদিন, জওহর লালা চক্রবর্তী, সুবীর মণ্ডল, রিজন মিয়া, মঈনুল ইসলাম, খায়রুল আনাম, শিল্পী সুদর্শন রবিদাস, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজুসহ সংশ্লিষ্টরা।


তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয়। এতে নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, গায়ত্রী চক্রবর্তী, গোলাপ মিয়া, সাফায়েত উল্লাহ, সৈয়দ আতিকুজ্জামান ও মিঠুন চক্রবর্তী।


আয়োজক সূত্রে জানা যায়, কলেজ পর্যায়ে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা পরবর্তী ধাপে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।


অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, সমরেশ দাস রায়, মিঠুন চক্রবর্তী ও সবিতা মালাকার। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।


নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় এবং সাংস্কৃতিক চর্চায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। তিন দিনের প্রতিযোগিতায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com