Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে গ্রাম আদালত নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৭ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:


গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদারের লক্ষ্যে হবিগঞ্জে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সারফারাজ।


স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


সভায় বক্তারা বলেন, গ্রামের সাধারণ মানুষের কাছে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে আরও ব্যাপকভাবে তথ্য পৌঁছে দেওয়া প্রয়োজন।


এ জন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে প্রচার-প্রচারণা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।


সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com