Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ সেপ্টেম্বর ২০২৬ · ০২:২১ অপরাহ্ন

সভায় বারবার ফোনে কথা, সিভিল সার্জনকে ‘গেট আউট’ বললেন আইনমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

অনলাইন ডেস্ক :

বাগেরহাটে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য চলাকালে বারবার মোবাইল ফোনে কথা বলায় জেলা সিভিল সার্জনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে তিনি সিভিল সার্জনকে সভাকক্ষ থেকে বাইরে চলে যেতে বলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আইনমন্ত্রীর বক্তব্য চলাকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের মোবাইল ফোনে একের পর এক কল আসছিল। ফোনে কথা বলার জন্য তিনি কয়েকবার সভাকক্ষের বাইরে যাওয়া-আসা করছিলেন।

বিষয়টি আইনমন্ত্রীর নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে বক্তব্য থামিয়ে সিভিল সার্জনকে উদ্দেশ করে বাইরে চলে যেতে বলেন। প্রতিবেদনে উদ্ধৃত ভাষ্য অনুযায়ী, আইনমন্ত্রী বলেন, ‘ইউ গেট আউট ফ্রম দিস রুম।’

তবে পরে সিভিল সার্জনকে আবার সভায় বসতে বলা হয় এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই সভা শেষ হয়।

সভায় উপস্থিত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে আরও জানা গেছে, সভার শুরুতেও সিভিল সার্জনকে কিছু সময় ঘুমাতে দেখা যায় বলে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‘ফ্যাসিজমের পথ বন্ধ করতে হবে’

সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে যেন ফ্যাসিস্টরা ফিরে এসে আর কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং স্বজনদের অপেক্ষার মধ্যে থাকতে না হয়—এমন পরিবেশ আর ফিরে আসতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মানুষের মধ্যে মতের অমিল থাকতেই পারে। তবে দেশকে এগিয়ে নিতে সবাইকে একটি জায়গায় ঐকমত্যে থাকতে হবে। দেশের অগ্রগতির জন্য ফ্যাসিজমের পথ বন্ধ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com