কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের ১৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্কলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক। স্কলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সহসভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় আলবারাকাহ গৌরিনগর মাদ্রাসার হিফজ শাখার ছাত্র মো. রাহির কোরআন তিলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির হাসিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক উবায়েদ আহমদ, বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, গ্রীণ বার্ড একাডেমির চেয়ারম্যান সাজিদুর রহমান, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, বর্ণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের পরিচালক আরশ আলী, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর সভাপতি হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক)-এর সভাপতি এহসানুল মাহবুব, কোছাপের সাধারণ সম্পাদক মারজান আহমদ এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ইবাদুর রহমান রুমেল, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন শিপু, উপদেষ্টা নোমান আহমদ, মুন্সি মুজিবুর রহমান ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি কাজল বিশ্বাস ও হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ, সহক্রীড়া সম্পাদক বদর উদ্দিন কামরান, ইমরান আহমদ, সালেহ আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়, বর্ণি উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল, গ্রীণ বার্ড একাডেমি, গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ণাছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।