Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ সেপ্টেম্বর ২০২৬ · ০১:৪১ অপরাহ্ন

সিলেটে পৌঁছেই শাহজালাল (রহ.)-এর মাজারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

চ্যানেল জৈন্তা নিউজ শাহজালাল-শাহপরান মাজার জিয়ারত, গার্ড অব অনার
ছবি

সিলেট:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেটে এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম রয়েছেন।

বিমানবন্দর থেকে মোটরকেডযোগে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে পৌঁছান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর স্বল্প বিরতি শেষে তিনি নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

দুপুরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছে রাষ্ট্রপতি জিয়ারত করেন। এ সময় দেশ ও জনগণের কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মাজার জিয়ারত এবং যোহরের নামাজ আদায় করবেন বলে সফরসূচিতে জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির গাড়িবহর যাতায়াতের সময় নগরের বিভিন্ন সড়কের পাশে সাধারণ মানুষের উপস্থিতিও দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। অনুষ্ঠানটি নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় তাঁর সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। তাঁর আগমনকে ঘিরে নগরজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com