Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধ :


সিলেটের কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাব আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।


টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা।


আয়োজক সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার মোট ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাইরাগ সূর্যোদয় ক্লাব ও টুকেরগাঁও আদর্শ ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।


খেলায় ধারাভাষ্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল জালাল।


আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং উপজেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা রয়েছে আয়োজকদের।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com