Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে এসএমপির সমন্বয় সভা, নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৯ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


সভায় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এ ছাড়া জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।


সভায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ সময় মাজার দুটির নিরাপত্তাসহ পুরো সফরকালে সর্বোচ্চ সতর্কতামূলক ডিউটি মোতায়েন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিশ্ছিদ্র প্রোটোকল বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।


তিনি রাষ্ট্রপতির সফল ও নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।


প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি প্রথম সিলেট সফর। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি সিলেট সফর করবেন। সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।


এসএমপির সমন্বয় সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com