Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ সেপ্টেম্বর ২০২৬ · ১০:০৪ অপরাহ্ন

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম পড়ে নিখোঁজ চালক

চ্যানেল জৈন্তা নিউজ উদ্ধার করা হয়েছে টমটম, সিলেট থেকে ডুবুরি দল এসে চালকের সন্ধানে অভিযান চালাচ্ছে
ছবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে প্রীতম এরিক ওরফে পিতু নামে এক চালক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে টমটমটি উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ চালকের সন্ধান পাওয়া যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ প্রীতম উপজেলার দক্ষিণ বালীগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একজন যাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরবর্তী স্থানে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক প্রীতম। মুহূর্তের মধ্যে টমটমটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমসহ নদীতে পড়ে যাওয়ার পর প্রীতম বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও নদীর স্রোতের কারণে তিনি দ্রুত পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করা হয়। তবে চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, ঘটনাস্থল থেকে টমটমটি উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারে নিজস্ব ডুবুরি দল না থাকায় নিখোঁজ চালককে উদ্ধারে সিলেট থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল আনা হয়েছে। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সিলেটের ডুবুরি দলের ইনচার্জ লিডার প্রীতিশ কুমার দাশ জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত কমলগঞ্জে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনো নিখোঁজ প্রীতম এরিকের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি। অভিযান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চালককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ধলাই নদীতে নিখোঁজ চালককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com