Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ অপরাহ্ন

সিলেট :: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, সংগ্রাম, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি ও উৎমা বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনার সময় বিপুল পরিমাণ জিরা, চকলেট, চিনি, কসমেটিকস, চা পাতা, বিস্কুট ও গরু আটক করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকী নৌকাও আটক করা হয়েছে।


আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।


আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com