Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ সেপ্টেম্বর ২০২৬ · ০২:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি:

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজয় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরীফউদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আলোচনা সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিতভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিজ নিজ প্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। 

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com