Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান, ১০ নৌকা ধ্বংস

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রায় ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি নৌকা ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা রাতের আঁধারে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক সহযোগিতার জন্য গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) দেশের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com