হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজার ও সার বিক্রয়কেন্দ্রে নিয়মিত তদারকি করা হচ্ছে।
বাজার পরিদর্শনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা সার বিক্রির নির্ধারিত মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে কৃষকরা যাতে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার সরকারি নির্ধারিত মূল্যে কিনতে পারেন, সে বিষয়ে সার ডিলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজারের পাশাপাশি বুল্লা বাজারেও নিয়মিত পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তা। এ সময় তিনি ডিলারদের সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রির বিষয়ে সতর্ক করেন। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় কৃষকদের মতে, ফসল উৎপাদনে সারের গুরুত্ব অপরিসীম। সময়মতো ও সঠিক দামে সার না পেলে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যায় এবং চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ে। তাই কৃষকের স্বার্থে বাজারে সারের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি প্রয়োজন।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, “প্রতিদিন বুল্লা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করছি। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সার পাওয়া নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি, অবৈধ মজুত কিংবা কৃত্রিম সংকট তৈরির কোনো অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।”
তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং চাষাবাদের মৌসুমে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে জন্য কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। সার কেনার সময় কৃষকদের নির্ধারিত মূল্য যাচাই করার পাশাপাশি কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
কৃষি বিভাগের নিয়মিত বাজার তদারকির ফলে লাখাইয়ের সার বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকের স্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।