ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে ধর্মপাশা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘আমরা সেলবর্ষী ফুটবল একাদশ’।
শনিবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত নিজেদের নৈপুণ্য ও গোল করার সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলের জয় তুলে নেয় ‘আমরা সেলবর্ষী ফুটবল একাদশ’। ফলে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। আর রানার্সআপ হয় ধর্মপাশা ফুটবল একাদশ।
খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রধান পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় ট্রফি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভূট্রো, সদস্য মজিবুর রহমান মজুসদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলাকে ঘিরে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।