Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে , জিরা কম্বল, গরু, সুপারি, কসমেটিকসসহ ৩০ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৬ • ১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:


সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর, পাথরকোয়ারী, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই ও দমদমিয়া বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।


অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়। আটক মালামালের মধ্যে রয়েছে—জিরা, চকলেট, কম্বল, গরু, শনপাপড়ি, সুপারি, জুস, কসমেটিকস ও রসুন।


বিজিবির তথ্যমতে, আটক করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮৬ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটক মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com