Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
নিজের দুটি ফেসবুক প্রোফাইল ছাড়া অন্য কোনো আইডি বা পেজ নেই বলে জানালেন তিনি

সাজ্জাদুল মিরাজের নামে ফেসবুকে ভুয়া আইডি, সতর্ক থাকার আহ্বান

১২ সেপ্টেম্বর ২০২৬ • ১১:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব ভুয়া আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অযাচিত পোস্ট এবং অসংলগ্ন বার্তা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।


এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাজ্জাদুল মিরাজ।


এক সতর্কবার্তায় তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে একটি চক্র ফেসবুকে ভুয়া আইডি ও পেজ পরিচালনা করছে—বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে। এসব আইডি থেকে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অযাচিত পোস্ট এবং অসংলগ্ন বার্তা দেওয়া হচ্ছে।


সাজ্জাদুল মিরাজ জানান, https://www.facebook.com/sajjadul.miraj.bd এবং https://www.facebook.com/miraj.islam.756—এই দুটি ফেসবুক প্রোফাইল ছাড়া তার আর কোনো ফেসবুক আইডি বা পেজ নেই।


তিনি আরও বলেন, তার নামে পরিচালিত ভুয়া আইডি বা পেজ থেকে কোনো ধরনের লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে এর দায়ভার তিনি নেবেন না। এ ধরনের আইডি থেকে কোনো মেসেজ, ফ্রেন্ড রিকোয়েস্ট বা অনুরোধ পেলে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


একই সঙ্গে তার নামে পরিচালিত ভুয়া আইডি ও পেজগুলো ফেসবুকে Report করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাজ্জাদুল মিরাজ।


ফেসবুক (মেটা) কর্তৃপক্ষের প্রতিও বিশেষ আবেদন জানিয়ে তিনি বলেন, Identity Theft-Impersonation নীতিমালার আওতায় তার নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া আইডি ও পেজগুলো শনাক্ত করে দ্রুত বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক।


সাজ্জাদুল মিরাজ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তার নামে পরিচালিত কোনো সন্দেহজনক আইডি বা পেজ থেকে বার্তা, বন্ধুত্বের অনুরোধ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রস্তাব এলে তা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com