ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে খানা তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রোফাইল আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ড ডেটা ড্যাশবোর্ডে তৈরি ও অনুমোদন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্মারকে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে খানা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যেসব ইউনিটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেসব ইউনিটকে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ড ডেটা ড্যাশবোর্ড (fcportal.cloud)-এ নির্বাচিত ও রিজার্ভ তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রোফাইল তৈরি ও অনুমোদন নিশ্চিত করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, মাঠপর্যায়ে খানা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ট্যাব আইডি (Tab ID) রেজিস্ট্রেশন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণে অংশগ্রহণ এবং সিস্টেম ভেরিফাইড আইডি কার্ড প্রদানের জন্য ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট সকলের হালনাগাদ ও অনুমোদিত প্রোফাইল থাকা আবশ্যক।
তবে অপেক্ষমাণ (Waiting) তালিকায় থাকা কোনো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের প্রোফাইল তৈরির প্রয়োজন নেই বলে স্মারকে স্পষ্ট করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অধীনস্থ অফিসগুলোকে বিষয়টি অবহিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রোফাইল তৈরি ও অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকটি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, দেশের সব জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক স্বাক্ষরিত ওই স্মারকে যোগাযোগের জন্য ফোন নম্বর ০২-৪৪৮২৬৮০১ এবং ই-মেইল dir.ss@dss.gov.bd উল্লেখ করা হয়েছে।