Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
শান্তিগঞ্জে ৮ হাজার ৩৩০ মিটার নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা ৪ জনের

নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে অভিযান, শান্তিগঞ্জে পুড়ল ৮ হাজার মিটার জাল

১১ সেপ্টেম্বর ২০২৬ • ০৫:৩৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি :


দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে চারজনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি প্রায় ৮ হাজার ৩৩০ মিটার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।


অভিযানে ৪৯টি রিং জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পরে জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা হামরুল হাসান, নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এসআই মো. নুর উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন জানিয়েছে, হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ এবং দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com