Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
২০ জন মনোনয়নপত্র নিলেও জমা দেননি দুজন, ভোট ৩ অক্টোবর

বাবুরবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১৮ প্রার্থীর লড়াই

১১ সেপ্টেম্বর ২০২৬ • ১২:৫৭ পূর্বাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী বাবুরবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এসব প্রার্থীর মধ্যেই এখন শুরু হয়েছে নির্বাচনী লড়াই।


তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে বাবুরবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও কামরুল ইসলাম, সহ-সভাপতি পদে আব্দুল বাছিত ও আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক পদে মাসুম আহমদ ও অলিউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমদ ও নবাব আব্দুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মঞ্জুর আহমদ, বদরুল ইসলাম ও উজির উদ্দিন।


কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলাল আহমদ ও দেলোয়ার হোসেন। আর নির্বাহী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন রফিকুল ইসলাম, হেলাল আহমদ, কালন খাঁন, আব্দুল মনাফ ও সালেহ আহমদ সাবু।


নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে কোষাধ্যক্ষ পদে হাসান আহমদ ও হেলাল আহমদ লালু শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দেওয়ায় ১৮ জন প্রার্থী বর্তমানে নির্বাচনী মাঠে রয়েছেন।


এদিকে পদাধিকারবলে বাবুরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ।


সামনে যাচাই-বাছাই, এরপর প্রতীক


নির্বাচনী তফসিল অনুযায়ী, ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। পরদিন ১৭ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


এরপর প্রচার-প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আগামী ৩ অক্টোবর জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক পর্ব শেষ হবে।


বাবুরবাজার ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার কুতুবউদ্দিন ও সভাপতি হাসান আহমদ বলেন, ‘আশা করি প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন। ব্যবস্থাপনা কমিটির বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’


নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com