মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আলিম মিয়া (২২), মো. জাহিদ হাসান (২৪), মো. হোসাইন মিয়া (২০) ও মো. জাহেদ (২২)। তারা মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।