Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সন্ন্যাসীর ছদ্মবেশেও রক্ষা পেলেন না ‘মাছচোরা রাজীব’, এসএমপির যৌথ অভিযানে গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৬ অপরাহ্ন

সিলেট:

সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীবের’। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাজীব কোতোয়ালী মডেল থানার পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা, দুটি দস্যুতা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পাঁচটিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি (DB CRT) স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে পুলিশ রাজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে রাজীব দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করছিল। গ্রেপ্তারের আগে সে নিজেকে আড়াল করতে ‘সন্ন্যাসী’র ছদ্মবেশ ধারণ করেছিল।


পুলিশ জানায়, গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৪(৮)২৬, পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার মধ্যে একটি অস্ত্র আইনের মামলা, দুটি দস্যুতা এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।


সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com