Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: দুই দিনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই দিনে প্রায় ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ও ৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিজিবি বিওপির সদস্যরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালান।


অভিযানের অংশ হিসেবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়।


বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।


জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।


ছবির ক্যাপশন: সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com