নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আজিজুর রহমান অয়ন (২৫) নামে এক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ৭ সেপ্টেম্বর রোববার রাতে নবীগঞ্জ উপজেলার আনমনু-শিবপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আজিজুর রহমান অয়ন নবীগঞ্জ উপজেলার আনমনু-শিবপাশা গ্রামের মো. আব্দুল আউয়ালের ছেলে। তিনি একটি সাইবার মামলার পলাতক আসামি ছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।