Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৭ সেপ্টেম্বর ২০২৬ · ১২:৫৪ পূর্বাহ্ন

শাল্লায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

চ্যানেল জৈন্তা নিউজ ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান
ছবি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ সরকার খোকন ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু দাসের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অনাদি তালুকদার ও পল্লবী রাণী চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক এবং গীতা পাঠ করেন ধনিপ্রসন্ন চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আবদুল আউয়াল।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা নবীন শিক্ষকদেরও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী প্রাথমিক শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও মানপত্র তুলে দেওয়া হয়।

একই সঙ্গে নবীন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এছাড়া প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের সহধর্মিণীদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে মনোজ্ঞ ধামাইল গান পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয় এবং পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com