গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ
গোলাপগঞ্জ প্রতিনিধি :
২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটি সংগঠনটির ৬ষ্ঠ কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দেলোয়ার হোসেন মাহমুদ (দৈনিক পূণ্যভূমি) সভাপতি এবং ফাহাদ হোসাইন (দৈনিক সিলেটের সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ), সহসভাপতি আব্দুল্লাহ আহমদ (যায়যায়দিন), সহসভাপতি দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম (আরটিভি), সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট), দপ্তর সম্পাদক তামিম আহমদ (আমার কুলাউড়া), কোষাধ্যক্ষ সাকেল উদ্দিন (এশিয়া বাণী), প্রচার সম্পাদক জাবেদ আহমদ (জিবি সময়)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) ও শিপন আহমদ (ফটো সাংবাদিক, দৈনিক সংগ্রাম প্রতিদিন)।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।