Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ সেপ্টেম্বর ২০২৬ · ১০:১২ পূর্বাহ্ন

মধুপুরে কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় সারবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জব্দ করা সার ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি মধুপুর থানায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে ১২৭ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ২৬৮ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) সার পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ৩৯৫ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।

গ্রেপ্তার মিঠু মিয়া পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ আরও জানায়, সার কালোবাজারে পাচারের ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামান এবং মো. রুবেল মিয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।

মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সার পাচারে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। গ্রেপ্তার ট্রাকচালক মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com