Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ সেপ্টেম্বর ২০২৬ · ১১:৫৯ অপরাহ্ন

কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার বিষয়ক সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জাসাসের সভাপতি ও সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি শাহিন আহমদ ডালিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু। প্রধান আলোচক ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব ও জেলা বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম রুমেল ও সিএম আব্দুল্লাহ আরিফ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও পৌর জাসাসের সিনিয়র সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন এবং উপজেলা বিএনপির অন্যতম নেতা ও সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম।

কানাইঘাট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের যৌথ কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা হয়। পরে কানাইঘাট পাবলিক হাই স্কুল ও ইউনিভার্সেল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি ও সাহেদ আহমদ।

বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুরা তাবাসসুম ওহি।

সেমিনারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জাসাসের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার বলেন, দেশের ক্রান্তিকালে বিএনপি সরকার হাল ধরেছে। অতীতের মতো এবারের ক্রান্তিকালেও দেশবাসীর সমর্থন নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এর বোঝা এখন বর্তমান সরকারকে টানতে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনসহ দেশের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করেছেন। এসব কার্যক্রমের কথা জনগণের কাছে তুলে ধরতে জাসাসের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা, প্রধান আলোচকসহ অন্যান্য অতিথিরাও জাসাসের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পরিবেশ সুরক্ষা ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

সেমিনার শেষে উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা ও পৌর জাসাসের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com