Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বম্ভরপুরে কৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

০৪ সেপ্টেম্বর ২০২৬ • ০৯:৪৪ অপরাহ্ন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি কৃষ্ণনগর কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে বাঘমারা দুর্গা মন্দির পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।


শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমদুল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।


শোভাযাত্রা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।


পরে বাঘমারা দুর্গা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজিত মৈত্রের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিনন্দ বিশ্বাস।


আলোচনা সভায় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ, নতুন পাড়া গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক হরিবাসরের সভাপতি দয়াল বর্মন, ফতেপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মিঠু রঞ্জন দাস, বাগমারা গ্রাম হরিবাসরের সভাপতি সুবল পাল এবং পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিকসহ অনেকে।


আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনে সহযোগিতা করেন উপজেলা বারগ্রাম আঞ্চলিক হরিবাসন, উপজেলা নতুন পাড়া গীতা সংঘ, আদুখালী যুব সংঘ, মাঝাইর মহিলা গীতা সংঘ, কৃষ্ণনগর হরিবাসর সংঘ এবং শক্তিয়ারখলা মহিলা হরিবাসর সংঘের নেতৃবৃন্দ।


জন্মাষ্টমী উপলক্ষে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়।


অনুষ্ঠানমালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত উপস্থিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com