Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৪ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের ফের সংঘর্ষ, আহত ২৫; নিয়ন্ত্রণে গিয়ে আহত ওসি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার সমর্থকদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউপি সদস্য মনসুর আহমদ। সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

শুক্রবারের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য মনসুর আহমদের দাবি, প্রতিপক্ষের লোকজন প্রায় ১০টি ঘরবাড়িতে ভাঙচুর চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভাঙচুরের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে একই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় পথচারীসহ প্রায় ১৮ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতের সংঘর্ষের পর পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে গ্রেপ্তারের সতর্কবার্তাও দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, ঘিলাতৈলে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। আধিপত্য বিস্তারের পাশাপাশি মানবপাচার, চোরাচালান ও বিভিন্ন অবৈধ ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, ঘিলাতৈলকে কেন্দ্র করে চোরাচালানের একটি কথিত রুট রয়েছে এবং এর নিয়ন্ত্রণকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এলাকাবাসীর আরও অভিযোগ, বিরোধকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি ‘নোয়াখালী-সিলেট’ পরিচয়কে সামনে এনে সামাজিক বিভক্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে ঘিলাতৈল এলাকায় মানবপাচার ও চোরাচালান বেড়েছে। এলাকার যুবসমাজ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছে। বিশেষ করে মুন্না এ বিষয়ে ভূমিকা রাখায় বেন্ডেজ করিম ও তাঁর ভাই সাবেক ইউপি সদস্য পংকি মিয়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

মনসুর আহমদের দাবি, বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পথরোধ করে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই দিনের ঘটনায় প্রায় ২৫ জন আহত এবং প্রায় ১০টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের আহ্বানে শুক্রবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে তিনিও আহত হয়েছেন। দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরপর দুই দিনে একই এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় ঘিলাতৈলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিরোধ আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।

এ অবস্থায় সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মানবপাচার, চোরাচালান ও অবৈধ ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ওঠা অভিযোগগুলোও তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা বের করার দাবি তাদের। সংঘর্ষে জড়িতদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং ঘিলাতৈলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com