Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি অনুমোদন

জৈন্তাপুরে এম আহমেদ ও সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন

০৪ সেপ্টেম্বর ২০২৬ • ০২:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। প্রতিষ্ঠান দুটি হলো—এম, আহমেদ পাবলিক হাই স্কুল ও সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়।


সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে পৃথক দুটি আদেশে এসব এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিগুলোর মেয়াদ অনুমোদনের স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


এম, আহমেদ পাবলিক হাই স্কুল


সিলেট শিক্ষা বোর্ডের ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশে জৈন্তাপুরের এম, আহমেদ পাবলিক হাই স্কুলের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।


‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর ৬৪(৪) ধারা অনুযায়ী চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।


কমিটিতে জনাব আবু জাকারিয়া মো. আব্দুল বারীকে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. আব্দুল মুমিনকে শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে।


অভিভাবক সদস্য হিসেবে জনাব আব্দুল মুনিমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


বোর্ডের আদেশে বলা হয়েছে, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস এ কমিটির মেয়াদ স্থায়ী হবে। এ সময়ের মধ্যে এডহক কমিটিকে অবশ্যই একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।


সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়


এর আগে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখের আদেশে জৈন্তাপুরের সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিও অনুমোদন দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড।


‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী গঠিত এ কমিটিতে জনাব মোহাম্মদ বাহারুল আলমকে সভাপতি করা হয়েছে। তিনি বোর্ড কর্তৃক মনোনীত।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ব্রজেন্দ্র নমকে শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে। জনাব আলহাজ্ব বশির উদ্দিনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে।


এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


সিলেট শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদও স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। নির্ধারিত সময়ের মধ্যে এ কমিটিকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।


দুটি প্রতিষ্ঠানের এডহক কমিটি অনুমোদনের আদেশে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষর করেন। আদেশগুলো চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com