সিলেট।
সিলেট নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান দুটিকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় এ অভিযান চালানো হয়। অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০১৯ সালের পর থেকে নবায়ন না করার বিষয়টি ধরা পড়ে। এ কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি লাইসেন্স নবায়নের জন্য অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
অভিযানে নিউ গ্রামীণ হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর এবং চিকিৎসাসেবার উপযোগী নয় বলে পরিলক্ষিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতালের পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযানকালে আরও কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে মেট্রো মেডিকেয়ার ক্লিনিকের সার্বিক কার্যক্রম ও সেবার মান সন্তোষজনক পাওয়া যায়। একইভাবে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম ও সেবার মানও সন্তোষজনক বলে জানানো হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।