শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা টাস্কফোর্স। বিভিন্ন কাগজপত্রে ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় বাসগুলোর বিরুদ্ধে পৃথক মামলা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স অভিযানে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট ও চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়ায় ১৭টি বাসের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়। পরে এসব মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, গত আগস্ট মাস থেকে শান্তিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ট্যাক্স, লাইসেন্স নবায়ন, রোড পারমিট ও গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, তা পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল এবং শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সড়কে শৃঙ্খলা ও যানবাহন চলাচল নিরাপদ রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।