Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ সেপ্টেম্বর ২০২৬ · ০৭:৩২ অপরাহ্ন

সিলেটে গভীর রাতে ইয়াবার চালান, ২১৫০ পিসসহ যুবক গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুরে রাতের আঁধারে ইয়াবার চালান, ২১৫০ পিসসহ যুবক গ্রেফতার
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সাকিনস্থ ফুটবল খেলার মাঠের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মারুফ মিয়া জৈন্তাপুর উপজেলার বাগেরখাল গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ মিয়াকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com