Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ সেপ্টেম্বর ২০২৬ · ১২:২৮ অপরাহ্ন

সাংবাদিকদের চাকরি-জীবিকার নিশ্চয়তায় দ্রুত নতুন ওয়েজ বোর্ড: তথ্য উপদেষ্টা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মানসম্মত সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের জটিলতার বিষয়টি তুলে ধরলে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের যদি আমরা তাদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চিত করতে না পারি, তবে বেটার জার্নালিজম বা ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্পূর্ণ একমত এবং নিশ্চিত করছি যে, এ ব্যাপারে সরকার খুব দ্রুত কাজ করবে।’

নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট। এ সময় নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একসঙ্গে হবে।’

এর আগে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, অষ্টম ওয়েজ বোর্ডের পর নবম ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দাবি থাকা দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। জবাবে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বক্তব্যের সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেন।

পে-স্কেল ও মূল্যস্ফীতি নিয়েও বক্তব্য

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই।

তিনি ব্যাখ্যা করে বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল বাস্তবায়ন না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাজারে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ প্রবাহিত হয়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হয়ে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা সঠিক নয়।

বছরের শেষ নাগাদ ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড

মূল্যস্ফীতির চাপ সামলানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে প্রায় ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সরকারি সহায়তার সুবিধা পাবেন।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া ও নিম্নআয়ের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে সরকারের এই অবস্থান গণমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com