Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

০১ সেপ্টেম্বর ২০২৬ • ১১:৪১ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


গোয়ালা বাজারের ৮ ইউনিয়নের হুমায়ুন কবির ফোরামের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন আব্দাল মিয়া। এতে বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, সিলেট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক।


এর আগে গোয়ালা বাজারে গোয়াছ মিয়ার অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি টেমস টাওয়ার হয়ে আলগোলাফ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।


এদিকে হুমায়ুন কবির ফোরামের উদ্যোগে ওসমানীনগরের ১ নম্বর উমরপুর ইউনিয়নেও পৃথক কর্মসূচি পালিত হয়। সেখানে আব্দুর রউপ, আলাউর রহমান সান্তসহ নেতাকর্মীরা হুমায়ুন কবির ফোরামের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন।


তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিকের নেতৃত্বেও হুমায়ুন কবিরের সমর্থকরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকরা জানান।


সাদিপুর ইউনিয়নের কর্মসূচিতেও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। সেখানে উপস্থিত ছিলেন শিপু চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান মিজু, ইওয়ার আলী, সেলিম আহমদ, সৈয়দ বাবুল, সমরব আলী, মিজান মিয়া, ইয়ার আলী, দিদার আহমদ, আলাউর রহমান সান্তসহ হুমায়ুন কবির ফোরামের নেতাকর্মীরা।


পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


কর্মসূচিতে গোয়ালা বাজারসহ ওসমানীনগরের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com