গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ রাম্পা গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বির আলী ইন্তেকাল করেছেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মুবাশ্বির আলীর জানাজার নামাজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ ভাগ রাম্পা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।