Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:১৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শিক্ষাবিদ চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:১৪ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেকের পিতা চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, চৌধুরী বি এ মজহার উদ্দিন ছিলেন একজন সৎ, সাহসী, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ। শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল অনুকরণীয়। তিনি শিক্ষকতাকে শুধু জীবিকা হিসেবে গ্রহণ করেননি; বরং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত করার মহান ব্রত হিসেবে নিয়েছিলেন।


তিনি বলেন, তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থীর জীবনে চৌধুরী বি এ মজহার উদ্দিনের আদর্শ, মূল্যবোধ ও শিক্ষার প্রভাব আজও স্মরণীয় হয়ে আছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও আদর্শবান মানুষের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন।

আমিন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com