Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সেবার মান বাড়াতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।


সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সকল কর্মচারীকে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিরা নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সিস্টেম এনালিস্ট সরকার মো. আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, বিদায়ী সভাপতি নিরঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ধ্রুব গৌতম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া।


অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক খোদেজা খাতুন, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি প্রেমেন্দ্র কুমার রায় বৈদিক মন্ত্র পাঠ করেন।


অভিষেক অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com