Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

৩০ আগস্ট ২০২৬ • ০৫:০১ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ হাজার টাকা।


পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানাধীন গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) উসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে।


গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০) এবং নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০)।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়েছে।


পরে গ্রেপ্তার দুই যুবককে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com