সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও সোনরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের মেডিসিন, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি ও বিয়ার আটক করা হয়। আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগের দিন ২৪ আগস্টও সিলেট সীমান্তের বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বাংলাদেশ থেকে পাচারকালে ট্রাউজারসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছিল ৪৮ বিজিবি।