সিলেট নগরীর শাহপরান গেট সংলগ্ন কাঁচাবাজার ও বাইপাস সড়কের সুরমা গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি ফার্মেসি পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে দুটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দুটি ফার্মেসির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট মামলা হয়েছে ২টি এবং আরোপিত অর্থদণ্ডের পরিমাণ ২১ হাজার টাকা। ওষুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।