Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ০২:৩৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১০ বারকি নৌকা ধ্বংস

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ০২:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম বালুর ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত রাংপানি নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ডের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


অভিযান চলাকালে টাস্কফোর্সের সদস্যরা রাংপানি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চিত্র দেখতে পান। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় নৌকাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।


অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের অভিযোগ, রাংপানি নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ, তীরবর্তী এলাকা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com