Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মাধবপুরে জনগণের দুয়ারে এমপি ফয়সল, উদ্বোধন পরিদর্শন কক্ষ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন। সেই প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যেতে হবে। মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে শুনে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।


রোববার (২৩ আগস্ট) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের নিচতলায় নবনির্মিত পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন তিনি।


এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ছয় মাসে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।


তিনি বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সংকটসহ জনকল্যাণের বিভিন্ন বিষয় জনগণের কাছ থেকে সরাসরি শুনতে চান। মানুষের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সংসদ সদস্যের পরিদর্শন কক্ষটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।


সৈয়দ মো. ফয়সল আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহি রয়েছে। কোনো এলাকার সমস্যা শুধু কাগজে-কলমে জানলে এর প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। তাই সরেজমিনে গিয়ে মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।


উদ্বোধন শেষে সংসদ সদস্য পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্যের এ পরিদর্শন কক্ষ স্থাপনের ফলে সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রে সুবিধা হবে।


অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুর্শেদ আলম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আলরনি, বিএনপি নেতা অলিউল্লাহ, মাধবপুর থানার ওসি সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল নির্বাচিত হন। নির্বাচন কমিশনের ফলাফলের ভিত্তিতে তিনি ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com