Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শতবর্ষে এমসি কলেজের রসায়ন বিভাগ, বর্ণাঢ্য র‌্যালিতে স্মরণ গৌরবময় পথচলা

২৩ আগস্ট ২০২৬ • ১১:০০ পূর্বাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়।


র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোমেন এবং এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আহমদ।


এ সময় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা র‌্যালিতে অংশ নেন।


র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এসব ব্যানার ও প্ল্যাকার্ডে রসায়ন বিভাগের শতবর্ষের গৌরবময় পথচলা, ঐতিহ্য ও অর্জন তুলে ধরা হয়। র‌্যালিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের পথচলায় এমসি কলেজের রসায়ন বিভাগ শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও বিভাগের এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


র‌্যালি শেষে রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে কেমিস্ট্রি ক্লাব আয়োজিত ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com