সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর উদ্দেশে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) ঘুরে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হন। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত অবস্থায় হঠাৎ হাউসবোট থেকে পানিতে পড়ে যায় রুকাইয়া।
ঘটনার পর হাউসবোটে থাকা পর্যটক ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চললেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তা এবং হাউসবোটে শিশুদের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।