Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ০৮:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে দোয়ারাবাজার সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ০৮:৫৮ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি:

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।


বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দোয়ারাবাজার সমিতির উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাসুদ রানা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বিষয় এবং সমিতির কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমিতির নেতৃবৃন্দের কথা শোনেন।


সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি মহিতোষ মজুমদার, সাধারণ সম্পাদক তাইবুর রহমান, সহসভাপতি মোহনলাল দাস মৃদুল, সহসভাপতি ইসমাইল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক রাহিম ইসলাম মিসলু, সহসাংগঠনিক সম্পাদক হারুন রশীদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সাক্ষাৎ শেষে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দোয়ারাবাজারবাসীর কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com