Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ০৪:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি অনুমোদন, মেয়াদ ৬ মাস

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ০৪:০৩ অপরাহ্ন

জৈন্তিয়াপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তিয়াপুর উপজেলার দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। প্রতিষ্ঠান দুটি হলো রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়।


সিলেট শিক্ষা বোর্ডের পৃথক দুটি আদেশে এ অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ডের ১৭ আগস্ট  স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪১.০১৪১.১৯.২২৪ অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪ অনুযায়ী রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।


এ কমিটিতে জনাব আবু সুফিয়ানকে সভাপতি করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন জনাব মো. নূর উদ্দিন, সিনিয়র শিক্ষক, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ—যাকে জেলা শিক্ষা অফিসার, সিলেট মনোনীত করেছেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন জনাব আলমগীর হোসেন, লক্ষীপুর, জৈন্তাপুর; তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মনোনীত করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


অন্যদিকে, ২০ আগস্ট  স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৪০০.৮৯.০১৬১.২৫.৯৬২ অনুযায়ী জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।


এ কমিটিতে জনাব মাসুক মিয়াকে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক, যাকে জেলা শিক্ষা অফিসার মনোনীত করেছেন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. আবদাল হোসেন রিমাল চৌধুরী, যাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


বোর্ডের আদেশে বলা হয়েছে, উভয় অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।


রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্ষেত্রে বোর্ডের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদের মধ্যে গভর্নিং বডি গঠনে ব্যর্থ হলে মেয়াদ শেষে ওই অ্যাডহক কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।


জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তিয়াপুর; অ্যাডহক কমিটির সভাপতি জনাব মাসুক মিয়া এবং সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবকে পাঠানো হয়েছে।


সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কমিটি গঠনের আগ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ অ্যাডহক কমিটিগুলো দায়িত্ব পালন করবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com