Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি :


বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


আটকরা হলেন—দৈবজ্ঞহাটি নূরুল্লাপুর গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে মো. দেলোয়ার শেখ (৬২) এবং মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মো. কাইয়ুম শেখ (৩৫)।


অভিযানে গাঁজা সেবনের অভিযোগে আটক মো. কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।


অপরদিকে, ৪ কেজি গাঁজাসহ আটক মো. দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মাদক নির্মূল ও জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com