Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৯:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে ১৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৯:০১ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ১৮ মাস বয়সী শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত মরম আলী দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি ছাতক থানার মামলা নম্বর-২৪, তারিখ ১৭/০৮/২০২৬। মামলাটির তদন্ত করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা।

মামলা দায়েরের পর ছাতক থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্য অভিযান চালিয়ে মরম আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com