Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান মুচলেকায় মুক্ত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে হেফাজতে নেওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তার সহকর্মীরা জানিয়েছেন।


এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তাদের হেফাজতে নেওয়া হয়।


এর আগে হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান, এনসিপির সমন্বয়ক মো. রাজু মিয়াসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়।


প্রায় ২১ ঘণ্টা থানায় অবস্থানের পর মাহদী হাসানকে কোনো মামলায় গ্রেপ্তার না দেখিয়ে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। তার মুক্তির বিষয়টি সহকর্মীরাও নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনার সৃষ্টি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তারের পর আদালত তাকে ২০০ টাকা মুচলেকায় জামিন দিয়েছিলেন।


বর্তমান ঘটনায় মাহদী হাসানকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে তার সহকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com